Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হিন্দি নিষিদ্ধের প্রস্তাব আনে তামিলনাড়ু সরকার

Taslima TanishabyTaslima Tanisha
৮:০৯ pm ১৫, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিশ্ব
A A
0

ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ু রাজ্যে হিন্দি ভাষা নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে সরকার একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বিধানসভা অধিবেশনের শেষ দিনে এই বিলটি উপস্থাপন করবেন। প্রস্তাবিত আইনে রাজ্যজুড়ে হিন্দি ভাষার হোর্ডিং এবং হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শুরুতে রাজ্য সরকার সরকারি বাজেটের প্রতীক হিসেবে ভারতীয় মুদ্রা চিহ্ন ‘₹’-এর পরিবর্তে তামিল অক্ষর ‘ரூ’ (রু) ব্যবহার করে নতুন লোগো চালু করেছিল।

স্টালিনের রাজ্য বাজেট ঘোষণার ঠিক আগে এই পদক্ষেপের খবর সামনে আসে। সেই সময় সরকারি যোগাযোগ ও নথিপত্রে আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে বিতর্ক চলছিল। মুখ্যমন্ত্রী স্টালিনের দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) অভিযোগ করেছিল, কেন্দ্র সরকার দেশের স্থানীয় ভাষাগুলোর ওপর হিন্দি চাপিয়ে দিচ্ছে।

স্টালিন তখন মন্তব্য করেছিলেন, হিন্দি চাপিয়ে না দিলে ডিএমকে বিরোধিতা করবে না। তবে জোর করে তামিলদের ওপর হিন্দি চাপানো তাদের আত্মসম্মানের ওপর আঘাত বলে তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি তিন ভাষানীতির অজুহাতে প্রথমে হিন্দি, পরে সংস্কৃত চাপিয়ে দিতে চাইছে, আর তামিলনাড়ু সেই প্রচেষ্টার বিরুদ্ধে। তিনি জানান, রাজ্যের দুই ভাষার নীতি—তামিল ও ইংরেজি—শিক্ষা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে রাজ্যকে এগিয়ে দিয়েছে। তিনি বিজেপির নীতিকে দক্ষিণ রাজ্যের সঙ্গে ‘প্রতারণা’ বলে অভিহিত করে ভাষা ও জনগণের মর্যাদা রক্ষায় কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন।

ডিএমকে অভিযোগ করেছে, জাতীয় শিক্ষা নীতিতে তিন ভাষার সূত্র প্রয়োগের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার হিন্দি চাপিয়ে দিতে চাইছে। তবে কেন্দ্রীয় সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম