Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থী রিমনকে পারফরমেন্স বেজড গ্রান্টের পুরস্কার প্রদান

Bangla FMbyBangla FM
১০:৩২ am ২৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরকারের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি)-এর আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে এক কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী মো. রিমনের বাবা আবুল হোসেন ও মা জমিলা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহসান শাহীন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন সোহেল এবং যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার এটিএম রূহুল আমিন বেগ।

উল্লেখ্য, পারফরমেন্স বেজড গ্রান্টস স্কিমের আওতায় সারা দেশের কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের পুরস্কার প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম