Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

Bangla FMbyBangla FM
৯:২৩ am ১৯, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

জামাতের সমাবেশ উপলক্ষে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি । ঢাকায় শনিবারের সমাবেশে অংশ নিতে নেতা-কর্মীদের আনা-নেওয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে এসব ট্রেন একবার করে চলাচল করবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জামায়াতের আবেদনের প্রেক্ষিতে পৃথক চিঠিতে এ অনুমোদন দেন। এতে বলা হয়, রাজশাহী মহানগর জামায়াতের আবেদনে রাজশাহী থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১টায় বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সকাল ৬টায় পৌঁছাবে।রাজশাহী ট্যুর গাইড

সমাবেশ শেষে ১৯ জুলাই রাত ৮টায় ঢাকায় থেকে ফিরতি যাত্রা শুরু করবে এবং রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেনটি মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে চলবে।

সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। ফিরতি ট্রেন রাতে ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছাড়বে এবং ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌঁছাবে। ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন চলবে।

জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য বাবদ প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা রেলওয়েকে পরিশোধ করা হয়েছে। রাজশাহী থেকে ১৪ বগির পুরো ট্রেনটিই জামায়াত নেতা-কর্মীদের জন্য বরাদ্দ ।

রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকেও ৭-১০টি করে বাস ঢাকায় যাবে। ইতোমধ্যে অনেকে ঢাকায় রওনা হয়েছেন।

উল্লেখ্য, মধুমতি এক্সপ্রেসের নিয়মিত শনিবারের ছুটি থাকলেও বিশেষ এ ট্রিপের জন্য তা বাতিল করা হয়েছে।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম