Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী বিতরণ

Bangla FMbyBangla FM
৪:১০ pm ২৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া: 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বিতরণকৃত খেলাধুলা সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন রেকেট, দাবা সেটসহ আরও বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম।

অনুষ্ঠানে ইউএনও মাহমুদা জাহান বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে যাক।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে যাতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চেতনা ও অংশগ্রহণ বৃদ্ধি পায়।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

Tags: অপরাধশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম