Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান 

Bangla FMbyBangla FM
২:০৮ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০২৪ এর উত্তীর্ণদের অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়েছে। 

জানা যায়, বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০টি বিদ্যালয়ের ৭শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সুপার ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত পাকুয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নওশীন তাবাসসুম ও নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তারকে স্বর্নপদক, স্কলারশীপ ক্যাপ গাউন, সার্টিফিকেট ও নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়। 

ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৭ম শ্রেণীর ৫জন ও ৮ম শ্রেণীর ৫জনকে নগদ ৪হাজার টাকা, সার্টিফিকেট, টি-শার্ট এবং সাধারণ গ্রেডে ৪০জন শিক্ষার্থীকে নগদ ৩হাজার টাকা, সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী ফাতেমা-মকবুল মডেল এতিমখানা মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, যুবদলের সাবেক প্রচার সম্পাদক করিম সরকার, গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ শিক্ষক, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সঞ্চালনায় ছিলেন অত্র ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদ।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম