Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে সিন্ডিকেটের কবলে নিত্যপণ্যের বাজার, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

Tanazzina TaniabyTanazzina Tania
৩:১৭ pm ০২, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে মাছ ও তরকারির বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ক্রেতা-সাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। পাশ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় প্রতিদিন ২০ থেকে ৪০ টাকা বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে দুমকির পীরতলা বাজারে।
ক্রেতাদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। এতে নিম্ন আয়ের মানুষের বাজার খরচ বেড়ে যাচ্ছে। আশপাশের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম তুলনামূলক কম হলেও দুমকিতে তা নিয়ন্ত্রণের বাইরে।
সরেজমিনে দেখা গেছে, আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি এবং স্থানীয় নদীর মাছ স্বাভাবিকের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, অন্য বাজারে যেতে অতিরিক্ত সময় ও ভাড়া লাগে, তাই বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। তাদের দাবি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের উচ্চ বেতনের প্রভাবও বাজারে পড়েছে। তারা উচ্চমূল্যে কিনলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
এ বিষয়ে তরকারি ব্যবসায়ী অলিউর রহমান মৃধা বলেন, পাইকারি বাজারেই দাম বেশি আসছে, আর পরিবহন খরচও বেড়েছে। তবে ভোক্তাদের দাবি, পাইকারি বাজার স্থিতিশীল থাকলেও দুমকিতে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিক দাম বাড়ানো হচ্ছে।
পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান বলেন, সিন্ডিকেটের বিষয়টি সত্য। সমিতির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকে ন্যায্যমূল্যে বিক্রি না করে ফের বেশি দাম নিচ্ছে। খুব শিগগির বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক জানান, বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব নয়। নইলে নিত্যপণ্যের বাজার আরও অস্থিতিশীল হয়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম