মো: দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সরগরম হয়ে উঠেছে সিরাজগঞ্জে। বুধবার (২১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে প্রতীক হস্তান্তর করেন। প্রতীক হাতে পাওয়ার পরপরই নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতীক বরাদ্দকালে রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

