Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ। এ সময় নিজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বুধবার (১৫ এপ্রিল) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তারেক মোল্লা নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে। তিনি সালথা থানায় দায়ের করা একটি আলোচিত মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারেক মোল্লা একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম