স্টাফ রিপোর্টার -আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি বাল্কহেড থেকে পড়ে পদ্মা নদীতে এক সুকানী নিখোঁজ হয়েছেন। বুধবার (আজ) সকালে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সুকানীর নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। আরিফ শেখ বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের জনক।
নিখোঁজের স্বজনরা জানান, আরিফ শেখ দীর্ঘদিন ধরে ওই বাল্কহেডে সুকানী হিসেবে কাজ করে আসছিলেন। তার খালু আবুল সরকার বলেন, গত মঙ্গলবার বিকেলে বালু নিয়ে তিনি ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে যাওয়ার উদ্দেশ্য বালু ভর্তি চরভদ্রাসনের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত তিনি বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
দর্শনার্থী কয়েকজন জানিয়েছেন, সুকানি আরিফ শেখ
বাল্কহেড সুকানি কাজে নিজত থাকা অবস্থায় স্টক করে নদীতে পড়ে যায়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল বুধবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওবৃহস্পতিবার চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফ মোর্তজা এ প্রতিবেদককে জানান, ২৬ ঘন্টা অতিবাহিত হলে সুকানি আরিফ সেকের সন্ধান পাইনি সন্ধান অব্যাহত রয়েছে।
তিনি জানান, ফরিদপুর থেকে দুই সদস্যের একটি ডুবুরি দল এনে একাধিকবার নদীতে তল্লাশি চালানো হয়েছে। আলো স্বল্পতার কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সুকানীকে দ্রুত উদ্ধারের দাবিতে স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

