Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে অচল প্রজেক্টর সাউন্ডহীন ক্লাসে শিক্ষার্থীদের দুর্ভোগ

Tanazzina TaniabyTanazzina Tania
১:২৯ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধ:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের বেশিরভাগ মাল্টিমিডিয়া প্রজেক্টর নষ্ট এবং শ্রেণিকক্ষে সাউন্ড সিস্টেম না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। প্রযুক্তিনির্ভর ভেটেরিনারি শিক্ষায় এ অবস্থাকে তারা গুরুতর শৈক্ষণিক সংকট হিসেবে দেখছেন।

শিক্ষার্থীরা জানান, অধিকাংশ প্রজেক্টর দীর্ঘদিন ধরে অকেজো থাকায় স্লাইড, ডায়াগ্রাম বা ভিজ্যুয়াাল কনটেন্ট ব্যবহার করা যাচ্ছে না। সাউন্ড সিস্টেম না থাকায় লেকচার স্পষ্টভাবে শোনা যায় না-বিশেষত পিছনের সারিতে বসা শিক্ষার্থীরা বারবার সমস্যায় পড়েন। গরমে পরিস্থিতি আরও খারাপ হয়, কারণ লেকচার শোনার জন্য ফ্যান বন্ধ রাখতে হয়।
তাদের অভিযোগ, সমস্যা বারবার ডিন অফিসকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত নষ্ট প্রজেক্টর মেরামত এবং ক্লাসরুমে সাউন্ড বক্স স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এএনএসভিএম অনুষদের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাইমুন হাসান বলেন, প্রজেক্টর ছাড়া ভেটেরিনারি লেখাপড়া করা খুবই কঠিন। সাউন্ড না থাকায় স্যাররাও ক্লাস নিতে হিমশিম খান। একই সেশনের শিক্ষার্থী নাজমুল হুদা বলেন, ক্লাসে শিক্ষকের কথা ঠিকমতো শুনতে পাই না। দুই ভবনে পানির ব্যবস্থাও নেই-এটা হতাশাজনক।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন বলেন, চাহিদাপত্র থাকলে আইসিটি সেল দ্রুত প্রজেক্টর সরবরাহ করবে। সাউন্ড সিস্টেমসহ অন্যান্য অবকাঠামোগত কাজও ডিন অফিসের চাহিদাপত্রের ভিত্তিতে করা হয়। তবে অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন না ধরায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম