মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি:
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য “স্থায়ী শান্তির জন্য শেখা” এমন প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব শিক্ষক দিবস।
শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের খোঁজখবর নেওয়া ও শিক্ষকদের সম্মান করা। যখন বিভিন্ন পেশার সাথে তারা যুক্ত হতে ব্যার্থ হন, সর্বশেষ বেঁচে থাকার উপায় হিসেবে শিক্ষকতা বেছে নেন। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা অডিটরিয়ামে, উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ঘাটলা বাঘ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির চাটখিল উপজেলা শাখার (সভাপতি) মোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) আব্দুল হান্নান পাটোয়ারী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, মল্লিকা দীঘির পাড় ফাজিল (ডিগ্রি) মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, ভিমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই, ফাতেমা রাঃ আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব উল্ল্যা, খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আলম চৌধুরী, দশগরিয়া স্কুলের প্রধান শিক্ষক আবদুল বাকের ও পাঁচগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের।
বক্তারা আরো বলেন, একটা জাতি হিসেবে আমাদের এ দেশের শিক্ষকের চেয়ে, বিশ্বের অন্যান্য দেশে শিক্ষকের মান মর্যাদা অনেক বেশি। আমাদের দেশের শিক্ষকরা শুধু শিক্ষা দিয়ে যান, জীবন সমাপ্তিতে তেমন কোন মূল্যায়িত হন না। শিক্ষকরা শুধু জাতি গড়ার কারিগর, এটাই তাদের পরম শান্তি নিয়ে বেঁচে থাকা।

