Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Taslima TanishabyTaslima Tanisha
৮:১৩ pm ৩০, অক্টোবর ২০২৫
in অন্যান্য, সারাদেশ
A A
0
0-0x0-0-0-{}-0-0#

0-0x0-0-0-{}-0-0#

‎আবু রায়হান, বাউফল (পটুয়াখালী, প্রতিনিধি):
‎
‎নিরাপদ সড়কের দাবিতে পটুয়াখালীর বাউফলে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী কলেজ গেটের সামনে বাউফল–বগা–বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন।
‎
‎প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দেন— “অবৈধ ট্রলি বন্ধ করো, করতে হবে”, “অবৈধ ট্রলি চলবে না”, “নিরাপদ সড়ক চাই”— ইত্যাদি। তাদের এ অবস্থানের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
‎
‎শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ ট্রলির বেপরোয়া চলাচলের কারণে গত কয়েক বছরে বাউফলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। মাত্র তিন-চার দিন আগেও এক সেনা সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবুও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
‎
‎শিক্ষার্থীদের দাবি, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কে এসব অবৈধ ট্রলির চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
‎শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তাহলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। প্রয়োজনে অনির্দিষ্টকাল কর্মসূচিও দেওয়া হবে।”
‎
‎এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছে। আমরা তাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো।”
‎
‎স্থানীয়রা জানান, কৃষিকাজে ব্যবহৃত ট্রলি অবৈধভাবে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহারের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম