Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেপালে বিক্ষোভে রক্তপাত, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের জেরে নিহত ৫

Taslima TanishabyTaslima Tanisha
৪:৪৩ pm ০৮, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

নেপালে দুর্নীতি ও ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের প্রতিবাদে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ‘জেনারেল জেড’-এর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) অনলাইন ক্ষোভ রাজপথে গড়ায়। হাজারো বিক্ষোভকারী রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হয়। ছাত্রদের অংশগ্রহণে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। সংঘর্ষ বাড়তে থাকায় কর্তৃপক্ষ রাজধানীতে কারফিউ জারি করে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সরকার ফেসবুক, টুইটার, ইউটিউব ও হোয়াটসঅ্যাপসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। সরকারের এই পদক্ষেপকে বিরোধীরা মতপ্রকাশ দমনের সেন্সরশিপ হিসেবে দেখছে।

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও তরুণরা টিকটক ও রেডিটের মতো বিকল্প মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দেয়। বিক্ষোভকারীদের হাতে ছিল “স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার” এবং “করদাতাদের টাকা কোথায় গেল?” লেখা প্ল্যাকার্ড।

এদিকে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, “জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আইন অমান্য বা সংবিধান অবজ্ঞা সহ্য করা হবে না।”

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম