Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

Taslima TanishabyTaslima Tanisha
১:২৭ pm ১০, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
রিপন মারমা, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
নিহতের নাম খাদিজা আক্তার বাবুনী (১৬) তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী   তিনি কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকার ফার্নিচার মিস্ত্রি মো:রুবেলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও প্রেমঘটিত সম্পর্ক নিয়ে অভিমান থেকে খাদিজা নিজের শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ধারণা করা হচ্ছে।নিহতের পিতা মো. রুবেল জানান,
আমার মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিষয়টি মেনে নিতে পারিনি, তাই অন্য জায়গায় বিয়ের কথা চলছিল। এ নিয়ে কথা কাটাকাটি হয়। আমি তখন কাজে ছিলাম, আর আমার স্ত্রীও অন্য বাসায় কাজ করছিলেন। কীভাবে ঘটনা ঘটল, বুঝে উঠতে পারিনি।
তিনি আরও বলেন, “প্রেমের বিষয়টি নিয়ে এলাকার কিছু মানুষ নানা মন্তব্য করায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। হয়তো লজ্জা ও অপমানে এমন সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা জানতে পেরেছি কাপ্তাই থানা পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকৃত কারণ শিগ্রই জানা যাবে।
স্থানীয়রা জানান, পারিবারিক অশান্তি ও সামাজিক চাপের কারণে বর্তমানে অনেক কিশোর-কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ছে। তারা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক সচেতনতা ও মানসিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
কাপ্তাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে রাঙ্গামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম