Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোলা বরিশাল সেতুর দাবিতে ছাত্র জনতার পথযাত্রা

Tanazzina TaniabyTanazzina Tania
৬:৩৭ pm ২১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

অদ্য ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা বরিশাল সেতুর দাবিতে ছাত্র জনতার পথযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত অবস্থানে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সংহতি প্রকাশ। এতে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি নুর মোর্শেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, কেন্দ্রীয় নেতা আক্কাস আলী, জাকির হোসেন হাওলাদার, মাকসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, তাদের এই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি। এটি ভোলা বাসীর প্রাণের দাবি। এই দাবিটি বাস্তবায়ন হলে ভোলা বাসীর যতটা উন্নয়ন হবে তার চেয়ে বেশি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভোলাতে রয়েছে প্রাকৃতিক গ্যাসসহ কৃষি খাতে অপার সম্ভাবনা। ভোলার গ্যাস ব্যবহার করে শিল্প নগরীসহ গ্যাসভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা হলে দেশের অর্থনীতি আরো অনেক দূর এগিয়ে যাবে। তাই আমরা ভোলা বরিশাল সেতুসহ দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা ভোলা বাসী সব সময় শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থাসহ সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছি। বিগত দিনের সরকার আমাদেরকে স্বপ্ন দেখালেও তা বারবার ভেঙেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ভোলা বাসীর দাবির লক্ষ্যে ভোলাতে গিয়ে কথা দিয়ে এসেছিলেন ২০২৬ সালের জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ আরম্ভ হবে। অথচ পরবর্তীতে সেটি কি আবার স্থগিত করা হলো? বিগত সরকারের ন্যায় এই সরকার ভোলা বাঁশির সাথে তালবাহানা করছে। তাই আমরা বলতে চাই কোন প্রকার কাল বিলম্ব না করে ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের উদ্যোগ নিন। অন্যথায় ভোলা বাসী আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম