Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে প্রতিবন্ধীদের কৌশলগত মতবিনিময়

Tanazzina TaniabyTanazzina Tania
১:২৯ pm ১৪, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
মুহম্মদ আবুল বাশার:
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট(বিডিডিটি) ও দৈনিক ঢাকা টাইমস যৌথভাবে  বিভাগীয় শহরের দিগারকান্দা আসপাডা ট্রেনিং একাডেমিতে শুক্রবার সকালে ময়মনসিংহ জেলার শারিরীক, মানসিক,দৃষ্টি প্রতিবন্ধীদের কৌশলগত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১২ সেপ্টেম্বর আলোচনার শুরুতে প্রকল্পের এসিস্টেন্ট তাসমিয়া জাহান ইকরা সার্বিক দিক নিদের্শনা মূলক স্বাগত বক্তব্য রাখেন।
তিনি এসএসকেগুলোর বাস্তবঅবস্থা,সীমাবদ্ধতা ও সম্ভবনাকে নতুন আলোয় মাঠ পর্যায়ে সেবারমান, বাস্তবচিত্র তুলে ধরেন।এ সময়  ময়মনসিংহ জেলার বিশজন প্রতিবন্ধী ব্যাক্তিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ।শারিরীক প্রতিবন্ধী কলেজ ছাত্রী রূপালী আক্তার বলেন সেন্টারগুলোতে সেবা নিতে গেলে মেডিকেল কলেজ থেকে টেস্ট করতে হয়, যা ব্যায়বহুল, এছাড়াও সেন্টারে নারী সেবিকা নেই, থেরাপী দিতে হলে পুরুষ সেবা দিয়ে থাকে যার ফলে অনেক নারী থেরাপী দিতে যায় না । সেন্টারে নারী সেবিকা জরুরী বলে মনে করেন । আনন্দমোহন কলেজের মাস্টাস পড়ুয়া ছাত্র অজয় কৃষ্ণ দে বলেন ময়মনসিংহ জেলাতে সরকারী,বেসরকারী এমনকি কোন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়েও প্রতিবন্ধী ব্যাক্তিদের রোম নেই, যার ফলে আমরা কোন অফিস বা প্রতিষ্ঠানে যেতে পারিনা, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যাক্তি বয়োবৃদ্ধ সাইফুল ইসলাম বলেন সরকারী হাসপাতালে টিকিট করে চারঘন্টা অপেক্ষা করে সেবা নিতে হয়, আমাদেরকে তুচ্ছতাছিল্লভাবে আচরন করে স্টাফরা ।
প্রতিবন্ধী হিসাবে আমাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা, ট্রেন ভ্রমনের বা বাস ভ্রমনে আমাদের সেবার মান দিতে হবে । তিনি আরো বলেন প্রতিবন্ধীদের জন্য যদি সরকার একটি আলাদা হাসপাতাল করে দিতো তবে সকল প্রতিবন্ধী সেখানে চিকিৎসা নিতে পারতো । শারিরীক প্রতিবন্ধী ছাত্রী মিলি আক্তার বলেন আমাদের জন্য পরীক্ষার হলে অতিরিক্ত ত্রিশ মিনিট সময় দেওয়ার কথা কিন্তুু সেই সুযোগ আমরা পাইনা । এছাড়াও তানিয়া, হারুন,রফিকুল ইসলাম, লিলি আক্তার, সিজার আকন্দ, বিলকিস আক্তার, শান্ত, মো: এনায়েত হোসেন, এডভোকেট নাজমুল হক বক্তব্য রাখেন । বক্তাগন বলেন আমরা প্রতিবন্ধী নির্বাচনের সময় কেন্দ্রে ভোট দিতে যেতে পারিনা। হুলইচেয়ার দিয়ে উঠার কোন ব্যাবস্থা নেই দেশের কোন প্রতিষ্ঠানে বাসস্ট্যান ,রেলস্টেশন,উপজেলা পরিষদে নির্বাহীর সাথে দেখা করতে পারিনা আমাদের সমস্যার কথাগুলো,  কারন সেখানেও রেম নেই। প্রতিবন্ধীদের যদি মোটিভেশন করা যেতো তবে তারা তাদের কাজ নিজেরটা নিজেই করতে পারতো। সেন্টারগুলোতে সেবার মান ভালো কিন্তুু ডিভাইস গুলো চাহিদা সম্পূর্ণ নয়। সেন্টারগুলোতে চাহিদা মত যন্ত্রপাতি নেই ।
কোন যন্ত্রপাতি নষ্ট হলে মেরামতের ব্যাবস্থা নেই। আল্লাহতায়ালা সকল প্রতিবন্ধীদের একটা না একটা ক্ষমতা দিয়েছেন, সেগুলো সনাক্ত করে চিকিৎসা করা হলে তারাও প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে । ১২ বছর বয়সে একজন হুইল চেয়ারের জন্য আবেদন করলো সে ১৪ বছর বয়সে চেয়ার পেলো, সেখানে সেই হুইল চেয়ারটি তার জন্য উপযুক্ত নয় কারন তার শারিরীক গঠনের পরিবর্তন ঘটে।এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন
বাংলাদেশ প্রতিবন্ধী উনন্নয়ন ট্রাস্ট  (বিডিডিটি) কনসালটেন্ট এডভোকেট রেজাউল করিম সিদ্দিকী, সিইও মনিরুজ্জামান খান,প্রজেক্ট এসিস্ট্যান্ট মো: মবিনুর রহমান, দৈনিক ঢাকা টাইমস ময়মনসিংহ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম