Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৪৯ pm ১৬, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এসব নয়, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে সরকার কাজ করছে।

আজ দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, নুরজাহান বেগম আরও বলেন, যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।

তিনি বলেন, এখনই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই গুজব কানে আসবে সেটা তাৎক্ষণিকভাবে সেটি যে ভুল তা তুলে ধরতে হবে। যা ছড়ানো হয়েছে সেটা যে ভুল তথ্য তা প্রচার করে দেন। এতে মানুষ সত্যটা জানতে পারবে। স্বস্তি আসবে।

উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, যত বেশি জনগণ অংশগ্রহণ করবে, অশুভ শক্তি ততবেশি পেছনে হাঁটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে এগোতে দিবেন না। তারা সামনে আসলে তাণ্ডব নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়া চলবে না।

১২ জানুয়ারির নির্বাচনে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভোট কাস্টিং বেশি হতে পারে জানিয়ে তিনি বলেন, আমরা রেকর্ড সৃষ্টি করবো। গণভোটে আমরা হ্যাঁ ভোট দিবো। ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন যেন আমরা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা তা পারবো।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম