টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখার্জির মধ্যে প্রেমের গুঞ্জন নতুন করে জোরদার হচ্ছে। টলিউড থেকে শুরু করে নেটদুনিয়ায় এই বিষয়ে বিস্তৃত আলোচনা চলছে, যদিও দুজনই এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার শুভ সপ্তমীর দিনে সৃজিত মুখার্জি সামাজিক মাধ্যমে সুস্মিতার সঙ্গে বিভিন্ন ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, পূজা মণ্ডপে তারা একে অপরের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে হাসছেন। ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ি তাদের মধ্যে এক রকম সামঞ্জস্য তৈরি করেছে। একটি ছবিতে সৃজিত সুস্মিতার ছবি তুলছেন, আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ সপ্তমী।”
নেটিজেনরা এই ছবি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা করছেন এবং ধারণা করছেন, সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে ধোঁয়াশা কাটিয়ে সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

