Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের কমলগঞ্জে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার

Nuri JahanbyNuri Jahan
৬:২৫ pm ০৪, অক্টোবর ২০২৫
in Semi Lead News, গ্রাম বাংলা
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের পরিত্যক্ত লেবু বাগানের জঙ্গলের ভিতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,সকালে কয়েকজন গ্রামবাসী জঙ্গলে প্রবেশ করলে মানুষের হাড়গোড়ের মতো কিছু দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষ না নারী,তা এখনও নিশ্চিত নয়। এটি হত্যা নাকি আত্মহত্যা,তাও বলা যাচ্ছে না। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও জানান,কঙ্কালের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি থানায় যদি কোনো নিখোঁজ সংক্রান্ত অভিযোগ থাকে,সেটিও যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, এটি কোনো নিখোঁজ ব্যক্তির কঙ্কাল হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।`

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম