Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইএসইউতে শিক্ষার্থীদের জন্য এসআইসিআইপি–বিজিএমইএ’র অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৩:০৯ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) শিক্ষার্থীদের জন্য শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এসআইসিআইপি–বিজিএমইএ “অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ এ উদ্যোগ বাস্তবায়ন করে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির ) অর্থায়নে পরিচালিত হচ্ছে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুমানা রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের নিয়োগ প্রধান ফাহিম মুবাশ্বির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিপ–বিজিএমইএ প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সিসিপ–বিজিএমইএর জব প্লেসমেন্ট ও ডেটাবেস কো-অর্ডিনেটর মো. আশফাকুর রহমান। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে আমিনুল হক, এ. কে. এম. রফিকুল আলাম এবং মো. সালমান ওসমান অরণ্য উপস্থিত ছিলেন।

বিজিএমইএর পরিচালক রুমানা রশীদ বলেন, দক্ষতা–ভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাংলাদেশের অ্যাপারেল খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিসিপ–বিজিএমইএ দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করছে।

নিয়োগ কার্যক্রমে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে মোট ৪০টি শূন্যপদ ঘোষণা করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। অতিথিবৃন্দ জানান, সিসিপ–বিজিএমইএ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে এবং এ ধরনের উদ্যোগ শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগকে আরও সুদৃঢ় করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম