Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবির প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীকে কারন দর্শানোর নোটিশ

Nuri JahanbyNuri Jahan
৫:৫৪ pm ০৩, ডিসেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

তানিয়া শবনম, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেলের দুই শীর্ষ পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করা হয়।

শোকজ খাওয়া প্রার্থীরা হলেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ।

নোটিশে বলা হয়, জকসু নির্বাচন কমিশন গভীরভাবে লক্ষ্য করেছে যে, গত ২৭ নভেম্বর (২০২৫) ক্যাম্পাসে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অভিযুক্ত প্রার্থীদের প্যানেলের পক্ষে কতিপয় প্রার্থী ও সমর্থকরা জকসু প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনারবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নানা রকম উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন।

নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের এমন আচরণ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫’ এবং ‘জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে উক্ত প্রার্থীদের এ ধরনের আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, তাদের আচরণের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: কেন্দ্রীয় শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম