Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর নকলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন

Taslima TanishabyTaslima Tanisha
৭:০৮ pm ২৫, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

এল মোহাম্মদ : শেরপুর

শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে নকলা পৌরসভার বাজারদী এলাকায় (সরকারি হাজী জালমামুদ কলেজের পিছনে) বাড়ী করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বার্ধক্য জনিত কারনে রোগে ভোগ ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার সময় নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের বাসার সামনে চিরবিদায়ী বীর সন্তানের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর পরে, কায়দা বাজারদী গোরস্থান মাঠে রাত ৮টার সময় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এর পরে কায়দা বাজারদী কবরস্থানেই তাঁর মরদেহ সমাহিত করা হবে বলে সূত্রটি জানায়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ-এঁর লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০২০৩, গেজেট তালিকা নম্বর ১০১১ এবং কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৬৭৪। জাতীয় পরিচয়পত্র মোতাবেক মৃত্যুর দিনে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর ১১ মাস ১৩ দিন। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্তরের স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের দায়িত্বশীল ও স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাশ্রেণির অনেকে আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম