Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে বন্ধ থাকবে শামীমের মালিকানাধীন ইউনাইটেড বাস

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৫০ pm ১২, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু রায়হানকে হেনস্তার ঘটনায় শহীদ সাগর হত্যা মামলার আসামী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশাসন ও মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এতে প্রায় পাঁচ ঘণ্টা পর শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এর আগে শুক্রবার রাত ৯টার দিকে জুলাই আন্দোলনের আবু রায়হানকে শারীরিকভাবে হেনস্তা ও অপমানের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার সকাল ১১টার দিকে পরিবহন শ্রমিকরাও বাইপাস মোড়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে অবস্থান নেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন আবু রায়হানকে লাঞ্ছিতের বিচার, ফ্যাসিস্ট শামীম নিয়ন্ত্রিত ১৬ বাস বন্ধ, ম্যানেজার প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার আশ্বাসে আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছি।”ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড সার্ভিসের ম্যানেজার রতন পণ্ডিতকে প্রত্যাহার করা হয়েছে।ময়মনসিংহ সদর সার্কেল মো: সোহরাওয়ার্দী জানিয়েছেন, আলোচনা সাপেক্ষে জনস্বার্থে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস গুলো বন্ধ থাকবে। পরবর্তীতে একটি কমিটি হবে সেই কমিটিতে ছাত্র প্রতিনিধিরাও থাকবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম