Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ কোটি টাকা দিয়ে গরু কিনেছেন শাকিব খান

Nuri JahanbyNuri Jahan
১:০৩ pm ১৬, সেপ্টেম্বর ২০২৫
in বিনোদন
A A
0

বড় তারকা হওয়ার জ্বালা অনেক! সেই জ্বালায় বুঝি জ্বলছেন বাংলাদেশের খ্যাতনামী তারকা শাকিব খান! তিনি যা-ই করেন, তা-ই হয়ে ওঠে আলোচনার বিষয় হয়ে ওঠে! ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই নিরন্তর আলোচনা নানা মহলে। এ বার ইদ-উল-আজহা উপলক্ষে উস্কে উঠেছে নতুন গুঞ্জন, কানাঘুষো ছড়িয়েছে, বাংলাদেশের ‘সুপারস্টার’ শাকিব নাকি ১০ কোটি দিয়ে কোরবানির গরু কিনেছেন!

 

তবে এ খবর বাংলাদেশের কোনো গণমাধ্যম না জানলেও জেনে গেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। তারাই এখবর প্রকাশ করেছে।

ঈদেই মুক্তি পেয়েছে শাকিবের ছবি ‘তাণ্ডব’।

আনন্দবাজার বলছে, এরইমধ্যে শুধু সে দেশের মাল্টিপ্লেক্স থেকেই ছবিটি ২২ লক্ষ টাকা আয় করে ফেলেছে। শাকিব ও সাবিলা নুরের ‘লিচুর বাগান’ গানটি ট্রেন্ডিং সমাজমাধ্যমে।

এরই মধ্যে শাকিবকে ঘিরে নয়া বিতর্ক— তিনি নাকি কোটি কোটি টাকা খরচ করে ঈদের কোরবানি দিতে গরু কিনেছেন। মুখে মুখে কথা ছড়িয়ে গিয়েছে, শাকিব নাকি ১০ কোটি টাকা খরচ করে গরু কিনেছেন।

আনন্দবাজারই ১০ কোটির সূত্র থেকে ৩ লাখের সূত্রও খুঁজে পেয়েছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যমটি বলছে, কোরবানির জন্য যথেষ্ট দাম দিয়েই গরু কিনেছেন ‘সুপারস্টার’। তবে তা ১০ কোটি টাকা নয়। জানা গেছে, এ বছর কুরবানির গরু কিনতে অভিনেতার খরচ হয়েছে ৩ লক্ষ ৪২ হাজার টাকা।

ঈদের দিন মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডব। আর মুক্তি পেতেই তাণ্ডবের প্রায় প্রতিটি শো যেমন হাউজফুল, তেমন দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো। শাকিবের প্রশংসায় পঞ্চমুখ সবাই। প্রেক্ষাগৃহেও উৎসবের আমেজ।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম