Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এশিয়ার সর্বকালের টি-টোয়েন্টি একাদশে একমাত্র বাংলাদেশি সাকিব

Taslima TanishabyTaslima Tanisha
৫:২৩ pm ০৭, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

এশিয়া কাপ ঘিরে আলোচনার ঝড় বইছে। আসরের আগে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ। এই দলে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একমাত্র সাকিব আল হাসান।

বিশেষজ্ঞদের সাজানো দলে সাকিবের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি। ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান থেকে একজন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে।

দলের ওপেনিং জুটি গড়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনে। তিন নম্বরে ভারতের ব্যাটিং মহাতারকা বিরাট কোহলি এবং চার নম্বরে আধুনিক টি-টোয়েন্টি সেনসেশন সুর্যকুমার যাদব। পাঁচ নম্বরে আছেন উইকেটরক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান, এরপর শহিদ আফ্রিদি এবং আট নম্বরে আফগানিস্তানের স্পিন জাদুকর রশিদ খান।

পেস আক্রমণ সামলাচ্ছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলকে।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:
সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম