বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতায় পৌঁছানোর মাধ্যমে শুরু হলো ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’।
মেসির সঙ্গে দেখা করতে হাজির হন বলিউড কিং শাহরুখ খান। এই প্রথম দিনেই তাদের সাক্ষাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অতিথি ও আয়োজকদের সামনে তারা উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মেসি কলকাতার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে প্রবেশ করেন। ভক্তদের মধ্যে ছিল চরম উচ্ছ্বাস। তবে স্টেডিয়ামে নিরাপত্তা ও crowd management-এ অব্যবস্থা দেখা দেয়।
গাড়ি থেকে মেসি নামার সঙ্গে সঙ্গে ভক্তরা তাকে ঘিরে ধরায়, প্রায় ২০ মিনিট তাকে দেখা যায়নি। এরপর আচমকা তাকে স্টেডিয়াম থেকে বের করা হয়। চরম অসন্তুষ্টিতে দর্শকরা গ্যালারির হোর্ডিং ভাঙতে শুরু করেন এবং চেয়ার মাঠে ছুঁড়ে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত করতে কিছুটা সময় লেগে যায়।
মেসি এরপর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে সফর করবেন।

