Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, কথা বলতে পারছেন না

Tanazzina TaniabyTanazzina Tania
১০:১৫ pm ১৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

টানা আট দিন ধরে গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের সমস্যায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে তিনি এতটাই অসুস্থ যে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের শারীরিক অবস্থার এই সংকটের কথা জানান অভিনেত্রী নিজেই।

শবনম ফারিয়া জানান, গত ৫ জানুয়ারি থেকে তার কণ্ঠস্বর পুরোপুরি বন্ধ হয়ে আছে। তিনি বলেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। সেই অবস্থায় কথা বলার জন্য নিজেকে জোর করায় পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিয়েছে।”

অসুস্থতার কারণে পেশাগত কাজেও স্থবিরতা নেমে এসেছে এই অভিনেত্রীর। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়ে বেশ কয়েকটি শুটিং ও পূর্বনির্ধারিত কাজ বাতিল করতে হয়েছে তাকে। কণ্ঠস্বর ফিরে না আসা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানো তার পক্ষে সম্ভব হচ্ছে না।

বর্তমানে কারো সঙ্গে কথা বলতে পারছেন না উল্লেখ করে ফারিয়া তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, “আমার কাছে অনেক ফোন আসছে, কিন্তু কথা বলার শক্তি না থাকায় আমি কারো ফোন ধরতে পারছি না। কোনো জরুরি বিষয় থাকলে দয়া করে আমাকে টেক্সট করুন।”

ফারিয়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার পোস্টের নিচে মন্তব্যের ঘরে দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। সকলেই দোয়া করছেন যেন প্রিয় অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও নিয়মিত কাজে ফিরতে পারেন।

Tags: বিনোদনশবনম ফারিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম