Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৫:৩৬ pm ১৬, অক্টোবর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

রুশাইদ আহমেদ, বেরোবি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের গ্যালারি কক্ষে সেমিনারটির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুরের সঞ্চালনায় মূল আলোচক ছিলেন জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন এবং জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের সদস্য শীপা হাফিজা। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরাও সেমিনারটিতে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সমাজে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার জন্য এ ধরনের সেমিনার আয়োজনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সংবাদক্ষেত্রে নারী-পুরুষেরা একত্রে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এখন পুরুষদের পাশাপাশি নারীরা সাংবাদিকতায় এগিয়ে আসছেন। এটি অত্যন্ত আশাব্যঞ্জক।

উপাচার্য আরও বলেন, দেশের পাশাপাশি সারা বিশ্বে এখন সাংবাদিকতার খাত সম্ভাবনাময় ক্ষেত্রে পরিণত হয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত তাদের চিন্তাকে বড় করা। বিশ্বের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করা।

বিসিএস চাকরির পেছনে ছুটার প্রবণতার সমালোচনা করে ড. শওকাত আলী বলেন, বহু শিক্ষার্থী শুধু বিসিএসের পেছনে ছোটেন। এর বদলে নিজের একাডেমিক এবং গবেষণা খাতের দিকেও নজর দেওয়া জরুরি। এর মধ্য দিয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময়, বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের শীঘ্রই অ্যাওয়ার্ড প্রদান করা হবে জানিয়ে তিনি বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ১৬ শিক্ষার্থীর তালিকা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে। দ্রুতই শিক্ষার্থীরা বঙ্গভবনে গিয়ে পদক গ্রহণ করতে পারবেন। এ ছাড়া, গবেষণা কার্যক্রমে গতি আনয়নে সত্বর ছয়টি অনুষদ হতে গবেষণা জার্নাল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, সাংবাদিকতাসহ সকল পেশায় সকল জেন্ডার, জাতি, ধর্ম, বর্ণের মানুষদের ন্যায্যতা নিশ্চিত করা দরকার। বিশেষত, নারীরা সর্বত্র কাজের সুষ্ঠু পরিবেশ পান না। ফলে ন্যায্যতার সঙ্গে বিষয়টি নিয়ে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান বলেন, এ ধরনের উদ্যোগের জন্য এমআরডিআইকে ধন্যবাদ। আমরা আশা করছি, এমআরডিআইয়ের সঙ্গে আমাদের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, ঢাকা বা রাজশাহীর মতো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমন সুবিধা পান না। সে দিক থেকে এটি আমাদের বড় প্রাপ্তি। শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদমাধ্যমে সকল জেন্ডারের সমতা, ন্যায্যতা, মর্যাদা ও সংবেদনশীলতা প্রতিষ্ঠার নানা আঙ্গিক নিয়ে সেমিনারটিতে আলোচনা করেন মূল আলোচকরা। এ সময়, সংবাদমাধ্যমে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে এমআরডিআই ‘সংবাদমাধ্যমে জেন্ডার-বিষয়ক অঙ্গীকার সনদ’ প্রণয়নে কাজ করছে বলে উল্লেখ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।

সনদটিতে এরই মধ্যে সমকাল, ঢাকা ট্রিবিউন, মানবজমিন, দ্য ডেইলি স্টার, ঢাকা পোস্ট, চ্যানেল আই, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, যমুনা টেলিভিশন, আজকের পত্রিকা, দেশ রূপান্তরসহ দেশের মূল ধারার সর্বমোট ২১টি জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের দায়িত্বশীল সম্পাদকেরা স্বাক্ষর করেছেন বলে বলে দাবি করেন তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শতাধিক শিক্ষার্থী সেমিনারটিতে উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম