Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পেশাগত সাফল্যের পথে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুত করতে আইএসইউতে সেমিনার

Taslima TanishabyTaslima Tanisha
৭:৩১ pm ১৩, নভেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অপরিহার্য দক্ষতাসমূহের উপর সেমিনার। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু বাংলাদেশ নয়, দিন দিন বিশ্বব্যাপী টেক্সটাইল সেক্টরের কর্মক্ষেত্র বৃহৎ আকারে বৃদ্ধি পাচ্ছে । তাই পড়াশোনার পাশাপাশি নিজেদের পেশাগত সাফল্যের জন্য কারিগরি জ্ঞান অর্জন এবং বাস্তব প্রয়োগের ব্যাপারে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ শিক্ষার্থীদের পরামর্শ দেন তারা যেন শুধু চাকরির জন্য নয়, বরং নেতৃত্ব ও উদ্যোক্তা মনোভাব গঠনের দিকেও মনোযোগ দেয়। একজন শিক্ষার্থী যদি অধ্যবসায়, বাস্তব দক্ষতা এবং পেশাগত সততা বজায় রাখে, তাহলে টেক্সটাইল ক্যারিয়ারে সাফল্য অর্জন করা খুব সহজ।

অধ্যাপক মো. আবুল কাসেম তাঁর বক্তব্যে টেক্সটাইল খাতে ক্যারিয়ারের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিন দিন প্রসারিত হচ্ছে, যেখানে দক্ষ ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। এছাড়া তিনি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

হাবিবা আলতাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রাইয়ান খায়ের ফুয়াদ। এছাড়াও আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন জগলুল হক মৃধাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা যোগ দেন এ অনুষ্ঠানে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম