৩ জানুয়ারি (শনিবার) জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সকালেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আত্ন-অনুসন্ধান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।
মুখ্য আত্ন-অনুসন্ধানী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা। বিশেষ আত্ন-অনুসন্ধানী হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন, প্রফেসর জেড এম ফারুকী, প্রফেসর মাহবুব এলাহি সানী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, নাঈম জান্নাত, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভায় ৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইলচেয়ার এবং ৫ জন দুস্থের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।


