Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুয়েটে নবগঠিত নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময় সভা

Nuri JahanbyNuri Jahan
৭:৩৬ pm ১৮, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবগঠিত নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক এবং নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ।

সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার কাজে নিয়োজিত গার্ডদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হন। এছাড়া গার্ডরা তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য প্রাসঙ্গিক সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নিরাপত্তা কমিটির সভাপতি সমস্যাগুলো সমাধানের জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে আলোচনা করার এবং দ্রুত সমাধান করার আশ্বাস দেন।

মতবিনিময় সভা পরিচালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক। সভায় বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা এবং সম্পদ ও স্থাপনা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নিরাপত্তা গার্ডদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

এ ধরনের মতবিনিময় সভা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম