Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইপিএলে মোস্তাফিজকে ঘিরে নিরাপত্তা চ্যালেঞ্জ

Taslima TanishabyTaslima Tanisha
৩:৫৬ pm ৩১, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

আসন্ন আইপিএল শুরু হওয়ার আগেই মাঠের বাইরের উত্তাপ তীব্র হয়ে উঠেছে। বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ার পর ভারতের কিছু প্রভাবশালী ধর্মীয় নেতা মোস্তাফিজকে খেলাতে নামানো হলে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকার সমান। তবে, ভারতের কিছু ধর্মীয় সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। উজ্জয়নের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় নেতারা জানিয়েছেন, মোস্তাফিজকে মাঠে নামানো হলে তারা স্টেডিয়ামে প্রবেশ করে খেলা ব্যাহত করতে পারেন এবং পিচ ক্ষতিগ্রস্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন।

এ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও কেকেআর ম্যানেজমেন্টের সামনে নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে কেকেআরের ম্যাচ থাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে। পাশাপাশি, মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের শুরুতে এই পেসারের অংশগ্রহণ সীমিত হতে পারে।

Tags: আইপিএলনিরাপত্তা চ্যালেঞ্জমোস্তাফিজুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম