Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইন্দুরকানীতে এসডিএফের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
৫:১৩ pm ২৫, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
স্টাফ রিপোর্টার:
 পিরোজপুরের ইন্দুরকানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল, বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহাগ হোসেন। এছাড়াও আরও বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা: মো: রমজান আলী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দীন ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাছরুল্লাহ আল কাফীসহ অনেকে। বক্তারা এসডিএফের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরে তাদের প্রসংশা ব্যাক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন ও সঞ্চালনায় ছিলেন এসডিএফের জেলা আইসিবি কর্মকর্তা মেজবাউর রহমান এবং এসডিএফের জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা: দিশারী মন্ডল। এসময় এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম