Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু, একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫৭ pm ০২, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর–১ ও দিনাজপুর–২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের প্রথম দিনে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

শুক্রবার (২ জানুয়ারি) দিনাজপুর–১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মোঃ মঞ্জুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত বিধি অনুযায়ী নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত তালিকায় গরমিল পাওয়া য়ায়। তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

অপরদিকে দিনাজপুর–২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ওই আসনের সব নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মনোনয়ন দাখিলকারী সব প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ৩ জানুয়ারি দিনাজপুর–৩ (সদর) এবং দিনাজপুর–৪ (চিরিরবন্দর-খানসামা) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম