Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নালিতাবাড়ীতে চার দিন নিখোঁজের পর স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

Tanazzina TaniabyTanazzina Tania
৭:৪০ am ২৭, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
এল মোহাম্মদ :শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাইমুনার অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন নালিতাবাড়ী থানা পুলিশ ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা (১৩) সহপাঠীদের সাথে বাড়ির পাশেই খেলতে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
এরপর সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গিয়ে কচুরি পানার নিচে ভেসে থাকা একটি অর্ধগলিত লাশ দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা নিশ্চিত করেন এটি নিখোঁজ মাইমুনার লাশ।
নিহত মাইমুনা স্থানীয় কালাপাগলা উচ্চ  বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “এটি হত্যা না দুর্ঘটনা— তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে যদি এটি হত্যা হয়ে থাকে, তাহলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
মাইমুনার কাকা শুক্কুর আলী বলেন, “আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে ময়নাতদন্তের পর সঠিক ঘটনা উদঘাটন হবে বলে আশা করি।”
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সোহেল রানা বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম