Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুল শিক্ষিকা মিলির অস্বাভাবিক মৃত্যু

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৮ am ০৭, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
সিলেট নগরীর লামাবাজার এলাকায় নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ছায়ানীড় এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিলি দে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি মায়ের সঙ্গে লামাবাজারে বসবাস করতেন এবং নগরীর কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়,সেদিন বিকেলে মিলি দে’র মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে প্রবেশ করলে মিলি দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tags: অস্বাভাবিক মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম