Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সাতক্ষীরা মুক্ত দিবস পালন

Taslima TanishabyTaslima Tanisha
৮:৪৪ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৭ ডিসেম্বর গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস পালন করেছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে সাতক্ষীরা মুক্ত হয়। ঐ দিনের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা, বিডিক্লিন সাতক্ষীরা, ফানুস নাট্যদল, তরঙ্গ সাতক্ষীরা, ইয়ুথ এন্ডিং হাংগার, স্ক্রিপ্টি স্পেয়ার, আন্টি চাইল্ড ম্যারেজ অরগানাইজেশন, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন এবং প্রান্তিক যুব সংঘসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল, সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন, ফানুস নাট্যদলের সভাপতি মলয় কান্তি মন্ডল, আন্টি চাইল্ড ম্যারেজ অরগানাইজেশনের সাধারণ সম্পাদক করিমন নেছা শান্তা, তরঙ্গের জেলা সভাপতি আরিফুল ইসলাম, সরকারি কলেজের সভাপতি শাহরিয়ার রাহিব, সেচ্ছাসেবী সুদীপ্ত দেবনাথ, শ্বাশত বিশ্বাস প্রমুখ।

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি ধারণ ও সংরক্ষণ করতে সাতক্ষীরায় একটি শহীদ স্মৃতিসৌধ নির্মাণ সময়ের দাবি। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং গৌরব, ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। এ স্মৃতিসৌধ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদদের ত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ অপরিহার্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম