Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘সঞ্জয় দত্তের অস্ত্র আসক্তি ছিল, তবে বোমা হামলা সম্পর্কে জানতেন না’

Taslima TanishabyTaslima Tanisha
৯:১৪ pm ২২, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। সম্প্রতি সেই মামলার প্রসঙ্গে মুখ খুলেছেন মামলার তৎকালীন পাবলিক প্রসিকিউটর এবং বর্তমান সংসদ সদস্য উজ্জ্বল নিকম, খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এক পডকাস্টে নিকম জানান, সঞ্জয় দত্ত বোমা হামলার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তিনি অস্ত্রের প্রতি আসক্ত ছিলেন। “তিনি অস্ত্র সম্পর্কে জানতেন, কিন্তু বিস্ফোরণের কথা জানতেন না। যদি আগে জানতেন, তবে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা ঘটত না,” বলেছেন উজ্জ্বল।

নিকম আরও বলেন, “সঞ্জয় দত্তের অস্ত্র আসক্তি ছিল। তাই তিনি নিজেই একে-৫৬ রাইফেলটি রেখেছিলেন। ১২ তারিখের আগে আবু সালেম একটি ট্রাকে অস্ত্র নিয়ে এসেছিলেন, যা সঞ্জয় দেখেছিলেন। একটি একে-৫৬ তার কাছে রাখা হয়েছিল এবং বাকিগুলো ফেরত দেওয়া হয়েছিল। তবে তাকে (সঞ্জয় দত্তকে) শাস্তিও দেওয়া হয়েছে।”

সঞ্জয় দত্তের সঙ্গে মামলার সময় কোনো ধরনের চাপ পড়েছে কি না জানতে চাইলে উজ্জ্বল বলেন, “আমার ওপর কোনো চাপ ছিল না। আদালত যখন সঞ্জয়কে সাজা দেয়, তখন তার আইনজীবী ক্ষমা প্রার্থনা করেছিলেন যে এটি তার প্রথম অপরাধ। আমি প্রতিবাদ করেছিলাম কারণ সঞ্জয় এর আগেও দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ৯ মিমি পিস্তল কিনেছিলেন। এটি তার প্রথম অপরাধ নয়।”

নিকমের মতে, সঞ্জয় দত্ত বোমা হামলার ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানতেন না। উজ্জ্বল বলেন, “আমার মনে হয় না সঞ্জয় জানতেন। যদি তিনি পুলিশকে জানাতেন, তারা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারত এবং বিস্ফোরণ রোধ করা যেত। তিনি বিস্ফোরণের খবর জানতেন না, তবে যদি জানতেন যে এত অস্ত্র এসেছে এবং সেখানে আরডিএক্স ও গ্রেনেড রয়েছে, পুলিশ হয়তো তদন্ত করে তা থামাতে পারত।”

উল্লেখ্য, ২০০৭ সালে সঞ্জয় দত্তকে সিরিজ বোমা মামলার সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়, তবে অবৈধ অস্ত্র রাখার জন্য ৬ বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সাজা শেষে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম