Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৩ am ১৬, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
 বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন এখানে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা আত্মার সম্পর্ক সেটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সালথা উপজেলা ওলামা দলের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমাদের কে শিখানো হয়েছে অন্য ধর্মের যারা আমাদের ভাইয়েরা আছে বোনেরা আছে মুরুব্বিরা আছে তাদেরকেও আমরা সমপরিমাণের শ্রদ্ধা করি। তাদেরকে আমরা সমপরিমাণে ভাই মনে করি বোন মনে করি।
তিনি আরও বলেন, আমরা সালথা উপজেলায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলমত নির্বিশেষে আমাদের কে একটি ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে নির্বাচনগামী নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচন। এই নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারি সেটাই আমাদের আগামী দিনের সম্পর্ক হওয়া উচিত প্রতিজ্ঞা হওয়া উচিত।
আলেম ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক  মসজিদ মাদ্রাসায় যারা আছেন তাদেরকে বিভিন্ন ইউনিয়নে ঐক্যবদ্ধ করবেন। এবং বিভিন্ন ইউনিয়নে ওলামা দলে পতাকা তলে শক্তিশালী একটি সংগঠন করবেন।
ভাঙ্গা উপজেলা বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি মনে করি ভাঙ্গার ঝামেলার ফ্যাসীবাদ ঢুকে গেছে। ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লংকা কান্ড ঘটাচ্ছে প্রশাসনের গাড়ি ভাঙচুর করছে এটা সাধারণ জনগণের কাজ না। জনগণ যে কয়দিন মাঠে ছিল রাস্তা ছিল তারা কখনো এই কাজ করে নাই। সুতরাং আমি ভাঙ্গা উপজেলার যারা সাধারণ জনগণ আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন অবশ্যই নির্বাচন কমিশন ও বর্তমান অন্তবর্তী সরকার একটা সুষ্ঠু সমাধান আপনাদেরকে দিবেন আমাকে দিবেন।
ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্ব ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অন্যদের  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি  মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, নিজামুল উলুম পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন, নগরকান্দা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ্, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি  আব্দুল্লাহ্ মোঃ রেজাউল হক, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা ইমদাদুল হক, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ। এছাড়াও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম