Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

Taslima TanishabyTaslima Tanisha
৮:৪৮ pm ২৩, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনঃতদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে সমস্ত বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু ঘটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক এটি আত্মহত্যা বলে দাবি করেন। তবে সালমান শাহর পরিবার এতে দ্বিমত পোষণ করে এবং বলছে, নায়ককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন চলা অপমৃত্যু মামলার তদন্তে বিভিন্ন রিপোর্টে নায়ক আত্মহত্যা করেছেন বলে উল্লেখ থাকলেও সালমান শাহর মা নীলা চৌধুরী এই সিদ্ধান্তে রাজি হননি এবং রিভিশনের আবেদন করেছেন।

এর আগে, গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। মহানগর দায়রা জজ আদালতের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই পুলিশ তৎপর হয়ে পুনঃতদন্ত শুরু করে।

তদন্ত সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের কাজ বর্তমানে চলছে।

হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হলেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিদের মধ্যে রয়েছেন: প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম