Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান

Taslima TanishabyTaslima Tanisha
৭:১১ pm ২৩, অক্টোবর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে। তবে এতদিন দুজনের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলেননি। সম্প্রতি শোনা গেছে, এই সম্পর্ক ভেঙে গেছে।

অবশেষে একটি সাক্ষাৎকারে সাদিয়া নিজেই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন, যা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে গুঞ্জনের সত্যতা রয়েছে।

সম্প্রতি দেশের এক স্বনামধন্য গণমাধ্যম আয়োজিত এক শো’তে হাজির হন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার—একটি কাচের জারের মধ্যে থেকে প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। এ সময় সাদিয়ার হাতে উঠে আসে একটি চিরকুট, যাতে লেখা ছিল, “নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?”

প্রশ্নটি পড়েই সাদিয়া মুচকি হাসেন এবং হালকা লজ্জিত হয়ে বলেন, “যা রটে, তার কিছু হলেও ঘটে।”

উপস্থাপক পুনরায় জানতে চান, “তাহলে বিষয়টা কতটা সত্যি?”

জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, “আমি ব্লাশ করছি—এতেই বোঝা উচিত। এটা স্পষ্টভাবে বলারও কিছু নেই, আবার ঢাকঢোল পিটিয়ে বলারও কিছু নেই। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দিই। এটাই আমার ভালো লাগা।”

এরপর কিছুটা গম্ভীর হয়ে তিনি যোগ করেন, “ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতে সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।”

যদিও সাদিয়া নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন, নির্মাতা রেদওয়ান রনি এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গতো ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মানকে দেখা গেছে। সিনেমাটি দর্শকের প্রশংসা পেয়েছে এবং সাদিয়ার চরিত্রও সমানভাবে সাড়া ফেলেছে। পাশাপাশি ছোট পর্দাতেও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম