নিহত অধ্যাপক ড. শিব শংকর রায় রাবির মার্কেটিং বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়া দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন।
জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে নিয়ে হয়েছিলেন দুই শিক্ষক। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। রামেকহাসপাতালে নেয়ার পর অধ্যাপক ড. শিব শংকর রায়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অধ্যাপক ড. শিব শংকর রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। আমরা ওই ট্রাক আটকের জন্য অভিযান শুরু করেছি।

