Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে শান্তিপূর্ণভাবে রাবির ‘বি’ ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৮ pm ২৪, জানুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0
রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা।

রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা।

পারভেজ হাসান | নিজস্ব প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৪ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা আঞ্চলিক ৬টি কেন্দ্রে একযোগে আয়োজন করা হয়।
বেরোবি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯০.০৫ শতাংশ।
পরীক্ষা চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক। ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল মাজেদ চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
ছবি ক্যাপশন:
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম