Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুকুর-বেড়ালের ঔষধ ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ মালামাল উদ্ধার

Bangla FMbyBangla FM
৭:৩৩ am ১২, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0


সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর যৌথ অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও পশু চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার মধ্যরাতের পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারসংলগ্ন সুনামগঞ্জ-ঢাকাগামী সড়কে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করা হয়।

বিজিবির সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে শুক্রবার বিকেলে গণমাধ্যমকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্প ও ২৮ বিজিবির যৌথ দল কাভার্ড ভ্যানটিকে তল্লাশি করে।

এ সময় ভ্যানটি থেকে কুকুর ও বিড়ালের বিভিন্ন রোগের প্রতিষেধক ১৪,৮৭২ বক্স ঔষধ এবং ১৮,৯৭৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্য বাংলাদেশে আমদানি নিষিদ্ধ।

অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর আসিফ রানা আনীক এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার রফিকুল ইসলাম। অভিযানে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন।

২৮ বিজিবির সুনামগঞ্জ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত তৎপরতা চলমান আছে। জব্দকৃত মালামাল এবং কাভার্ড ভ্যানের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে সেনাবাহিনী ও বিজিবির এমন যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম