Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

Bangla FMbyBangla FM
২:২৩ pm ০১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে  একই  রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। গতকাল বুধবার গভীর রা‌তে উপ‌জেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় ও  প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার মসজিদে ঘটনাটি ঘ‌টে।

এসময় বিদয়ালয়ের ২য় শ্রেনী কক্ষের  পিছনের জানালা ও গ্রীল ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ৩টি  সিলিং ফ্যান নিয়ে যায় চোরচক্র। যার বর্তমান বাজার মূল‌্য প্রায় ১২ হাজার টাকা। এবং  মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে  মাইকের একটি ১২ ভোল্টের ব্যাটারী ও  দান বাক্স চুরি করে নিয়ে যায় চক্রটি । ব্যাটারীর বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা হবে।

প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী জয়নাল মিয়া বলেন, রাত ৩ টার  দি‌কে শ্রেনী কক্ষের  জানালা ভাঙ্গার শব্দ শুনে রুম থেকে  বাহির হয়ে গিয়ে দেখি কারা যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে। অন্ধকারের জন্য কাউকে চিনতে পারি নি। শ্রেনী কক্ষে ঢুকে দেখি জানালা কাটা আর ৩ টি সিলিং ফ্যান নেই। পরে সকাল ৭ টায় আমি প্রধান শিক্ষককে জানিয়েছি বিষয়টি ।

এ‌দি‌কে, খবর পে‌য়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অব‌হিতকরণ পূর্বক নির্দেশনা মোতা‌বেক বা‌দী হ‌য়ে বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর  থানায় সাধারণ ডায়‌রি ক‌রেছেন বলে জা‌নি‌য়ে‌ছেন স্কু‌লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দেব।

তিনি  বলেন, চুরির খবর শুনে বিদ্যালয় এডহক কমিটির ভূমি দাতা সদস্য এমদাদুর রহমান খানকে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি। 

প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ হোসাইন মাহবুব বলেন,  গতকাল রাতে মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে মসজিদে প্রবেশ করে মাইকের ব্যাটারী ও দান বাক্স নিয়ে গেছে চোরেরা। ব্যাটারী দাম আনুমানিক ১৫ হাজার টাকা হবে আর দান বাক্সে কত টাকা ছিল বলতে পারবো না।

ওসমানীনগর থানা অ‌ফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগ একটি পেয়ছি তদন্ত করে বিষয়টি আমরা দেখতেছি।

Tags: অপরাধশিক্ষাপ্রতিষ্ঠানে চুরি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম