Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুবচন’র উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৩:০৩ pm ২৯, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনা কলেজে আধুনিক শিক্ষা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষাদানে নিজেকে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) পাবনা কলেজের ব্যবস্থাপনায় ‘সুবচন’ নামে পাবনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মশালার আয়োজন করে।

পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু।

প্রধান আলোচক হিসেবে কর্মশালার সার্বিক দিক তুলে ধরে প্রজেক্টর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাবনা সরকারি এডওয়ার্ড  কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ ইকবাল পিএইচডি। বিশেষ অতিথির বক্তব্য দেন সুবচন’র আহবায়ক ও পাবনা কলেজের উপাধ্যক্ষ মোঃ রাশেদ হোসেন ফারুক।

দিনব্যাপি এই কর্মশালায় উপস্থিত শিক্ষকদের মাঝে নতুন কর্মদ্দোম ফিরে পায়। তাদের দীক্ষার সীমাবদ্ধতায় অনেক অনেক নতুনত্বের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন।

কর্মশালায় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু উপস্থিত সকলকে আসন্ন এইচএসসি ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অতিরিক্ত যোগ্যতা নিয়ে অধিক যত্ম সহকারে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অধ্যক্ষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত শিক্ষকগণকে অভিনন্দন আর অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম