Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুলাদীতে জয়ন্তী নদীর ভাঙনে মানচিত্র থেকে ছোট হচ্ছে সফিপুরের কয়েকটি গ্রাম

Bangla FMbyBangla FM
৪:৪৭ pm ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মুলাদী প্রতিনিধি:
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে জয়ন্তী নদীর তীব্র ভাঙনে বসতভিটাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙন তীব্র রূপ নিয়েছে এবং মানচিত্রেও কয়েকটি গ্রাম ছোট হয়ে আসছে।

নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার রক্ষার লক্ষ্যে গত কয়েক দিনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জয়ন্তী নদীর তীরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি ও আবেদনপত্রও দেওয়া হয়েছে।

মানববন্ধনে হাজী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. স. ম. শাহাদাৎ হোসেন, সফিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, মুলাদী উপজেলা বিএনপি সদস্য মজনু মুন্সী, ডাঃ নাসির উদ্দীন, সফিপুর ইউনিয়ন বিএনপি নেতারা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তারা দাবি করেছেন, জয়ন্তী নদীর ভাঙন থেকে অন্তত ৫টি গ্রাম, ৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২টি বাজার রক্ষা করতে দ্রুত নদীতে বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত পদক্ষেপ না নিলে এই মৌসুমে উল্লেখযোগ্য স্থাপনাগুলো নদী ভাঙনে বিলীন হয়ে যেতে পারে।

উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম