সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি (নরসিংদী):
নরসিংদী মডেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪০০ পরীক্ষার্থীকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. মো. আমিরুল হক শামীম।
বিশেষ অতিথি ছিলেন নদী বাংলা গ্রুপের পরিচালক ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম
- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ
- নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী
- কলেজ গভর্নিং বডির সাধারণ সম্পাদক নুরুল আমীন সানি
বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, ‘পরীক্ষা শুধু জীবনের একটি ধাপ। সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, সততা ও মূল্যবোধ ধরে রাখা জরুরি।’
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://archive.bangla.fm/wp-content/uploads/2025/06/Picsart_25-06-18_14-30-42-975.jpg)
