Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারিয়াকান্দির উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Bangla FMbyBangla FM
১০:৪৭ am ১৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সারিয়াকান্দি উপজেলা উন্নয়ন আন্দোলন কমিটি।

সোমবার (১৬ জুন) সকালে সারিয়াকান্দি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রেরণ করা হয়।

উন্নয়ন দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—নদীবন্দর স্থাপন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, সার কারখানা, বিসিক শিল্পনগরী, ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা), মেডিকেল কলেজ ও পর্যটন কেন্দ্র স্থাপন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন আন্দোলন কমিটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শেখ সাদী, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ, রবিউল ইসলাম লিটন, জুলফিকার আলম রুনু, লাল মাহমুদ লাল, মিজানুর রহমান মিলন, জহুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, সারিয়াকান্দি উপজেলা দিয়ে যমুনা, বাঙ্গালী ও সুখদহ নদী প্রবাহিত হয়েছে। যমুনার তীরে অবস্থিত ঐতিহাসিক কালীতলা ও প্রেম যমুনা ঘাট, সারিয়াকান্দি শহরের ভৌগোলিক অবস্থান এবং কৃষিতে সমৃদ্ধ চরাঞ্চল—সব মিলিয়ে এ উপজেলা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশেও রপ্তানি হয়।

পর্যটনের জন্য সম্ভাবনাময় প্রেম যমুনা ও কালীতলা ঘাটে প্রতিনিয়ত ভিড় করেন দর্শনার্থীরা। এ কারণে স্থানীয়ভাবে এই অঞ্চলকে ‘মিনি কক্সবাজার’ বলেও অভিহিত করা হয়।

কমিটির নেতারা বলেন, “উপজেলার ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক সম্ভাবনা ও ইতিহাস বিবেচনায় আমাদের উত্থাপিত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবসম্মত। এ দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য আমরা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম