ভারতীয় ক্রিকেটে এক যুগের দাপটের পর ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেরই বয়স পেরিয়েছে ৩৫, এবং বর্তমানে তারা শুধু ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে খেলছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের বেতন কমানোর পরিকল্পনা করছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
বর্তমানে কোহলি ও রোহিত বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরিতে আছেন। একই ক্যাটাগরিতে রয়েছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত জুনে দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। এ বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও তারা সরে গেছেন।
গত মৌসুমে অতীত পারফরম্যান্সের ভিত্তিতে দুজনকে ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তবে এবার টেস্ট না খেলার কারণে বেতন কমিয়ে ২ কোটি রুপি করে করার প্রস্তাব উঠেছে, যা এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে কোহলি ও রোহিতের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওয়ানডে-নির্ভর ক্রিকেটার হওয়ায় দুজনকে ‘এ+’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামানো হতে পারে।
অন্যদিকে নতুন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুবমান গিলকে ‘এ’ থেকে ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। এ+ ক্যাটাগরির ক্রিকেটারদের বছরে বেতন ৭ কোটি রুপি, আর ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৫ কোটি রুপি।
৩৭ ও ৩৮ বছর বয়সী রোহিত ও কোহলি এখনও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরিকল্পনা করছেন। আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ১৪তম ওয়ানডে বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুজনই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। কোহলি করেছেন ৩০২ রান, গড় ১৫১, স্ট্রাইক রেট ১১৭.০৫, যার মধ্যে রয়েছে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি। রোহিত শর্মা করেছেন দুটি ফিফটি।

